একনজরে
জরিমানা আদায়ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরে ভেজাল তেল উৎপাদনের চারটি কারখানা থেকে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। নকল লেবেল ব্যবহার ও ভেজাল তেল উৎপাদন করার দায়ে কারখানাগুলোর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকারের নেতৃত্বে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা ও স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলমসহ কয়েকজন কর্মকর্তা পুলিশ নিয়ে এই অভিযান পরিচালনা করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জলাশ উদ্ধারজয়পুরহাটের পাঁচবিবি থানার পুলিশ গত শুক্রবার শ্রীমন্তপুর ঈদগাহ মাঠ থেকে সোহাগী কিসকুর (৫) নামে এক আদিবাসী শিশুর লাশ উদ্ধার করেছে। সে উপজেলার শ্রীমন্তপুর গ্রামের দোনাতুষ কিসকুর মেয়ে। গত মঙ্গলবার থেকে সোহাগী নিখোঁজ ছিল। শুক্রবার সকালে শ্রীমন্তপুর ঈদগাহ মাঠে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা করা হয়েছে। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিকর্মসূচির উদ্বোধনকবি অশোকবিজয় রাহার জন্মশতবর্ষ উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। অশোকবিজয় রাহা জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদ সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানে জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম বক্তব্য দেন। এ সময় কবি তুষার কর, সদস্যসচিব মইনুদ্দিন আহমদ জালাল, চিত্রশিল্পী অরবিন্দু দাশগুপ্ত, সুভাষ চন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। সিলেট প্রতিনিধি