একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে সংঘর্ষগোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামের একটি জমি নিয়ে মিকাইল শেখ ও তরিক খাঁর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। গত শনিবার রাতে এ বিরোধের জের ধরে তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ইসরাইল শেখ ও জাকের আলী খাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, এ ব্যাপারে মামলা হয়নি। উভয় পক্ষ বিষয়টি মিটমাটের চেষ্টা করছে। গোপালগঞ্জ প্রতিনিধিকোরবানির গরু চুরিদিনাজপুরের পার্বতীপুর উপজেলার ডোমখাড়ী গ্রামের প্রান্তিক কৃষক মেনহাজুল। তিনি কোরবানি দেওয়ার জন্য বহু কষ্টে টাকা জোগাড় করেছিলেন। কয়েক দিন আগে নীলফামারীর ঢেলাপীরের হাট থেকে ২৪ হাজার টাকা দিয়ে একটি গরু কেনেন তিনি। কিন্তু গত শুক্রবার রাতে এক দল চোর তাঁর বাড়ির ভেতর ঢুকে গরুটি নিয়ে যায়। গরু চুরি হওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি