একনজরে
গাড়ি ছিনতাইকারীঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরবাউশিয়া নামক স্থান থেকে গত মঙ্গলবার রাতে গজারিয়া থানার পুলিশ গাড়ি ছিনতাইকারী দলের চার সদস্য শরীফ (২৪), রাসেল (২২), শাহপরান (২৩) ও আলমকে (৩১) গ্রেপ্তার করে। এ সময় একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া শাহপরান, রাসেল ও আলমের বাড়ি গজারিয়ার নতুন চরচাষী গ্রামে। জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার ভবেরচর এলাকা থেকে চার ছিনতাইকারী একটি গাড়ি ভাড়া করে চরবাউশিয়ায় যাচ্ছিলেন। পথে চালক আ. কুদ্দুসকে (৪৩) মারধর করে হাত-পা বেঁধে মহাসড়কের পাশে খালে ফেলে দিয়ে গাড়িটি ছিনতাইয়ের প্রস্তুতিকালে টহল পুলিশ তাঁদের আটক করে। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধিনয়জনের দণ্ডঈদুল আজহার আগের দিন মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত র্যাব-৮-এর একটি দল ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল মদ ও গাঁজাসহ নয় ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন দেবাশীষ দাস (৪০), ইলিয়াস শেখ (২৫), মো. সুমন (২৬), তাজবির আহমেদ (১৮), সোহেল রানা (২২), মো. কবির (২৮), মো. ওয়াসিম (২৮), পংকু (৩০) ও জহিরুল ইসলাম (৩০)। ফরিদপুর অফিসবাঘের আক্রমণে...সুন্দরবনের গহিনে বাঘের আক্রমণে রশিদ মুন্সি (৫৫) নামের এক জেলে মারা গেছেন। গত বৃহস্পতিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগি স্টেশনের গামারখাল এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে বগি স্টেশনের বনকর্মীরা লাশটি উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছেন। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে জানান, রশিদের বাঁ পা থেকে কোমর পর্যন্ত বাঘে খেয়ে ফেলেছে। রশিদ শরণখোলা উপজেলার বগি সাতঘর গ্রামের বাসিন্দা। বাগেরহাট প্রতিনিধি‘জিনের বাদশা’ গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ তানভির আহমেদ ওরফে বকুল (২৫) নামের কথিত এক জিনের বাদশাকে গ্রেপ্তার করেছে। তানভির উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের বাসিন্দা। পুলিশ গত সোমবার রাতে বসতবাড়ির আস্তানা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাঁর আস্তানা থেকে পর্নো সিডিসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল জব্দ করে। জানা গেছে, তানভির নিজেকে জিনের বাদশা দাবি করে কয়েক মাস ধরে এলাকায় প্রতারণা করে আসছিলেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি