একনজরে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুচট্টগ্রামের মিরসরাইয়ের খিলমুরারী গ্রামে গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে মহসিন সুমন (১৮) ও মো. ফোরকান (১৩)। তাদের বাবা মো. ইউসুফ আলী জানান, গতকাল সকালে ঘরের একটি বৈদ্যুতিক তার ঠিক করার সময় সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তাকে রক্ষা করতে গিয়ে ছোট ভাই ফোরকান বিদ্যুৎপৃষ্ট হয়। পরে ঘটনাস্থলেই তারা মারা যায়। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিশিক্ষার্থীদের পুনর্মিলনীকুমিল্লার বরুড়া উপজেলার শশইয়া ডিএম উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয়টির মাঠে গত শুক্রবার হয়েছে। এতে প্রাক্তন ছাত্রছাত্রী সংসদের সভাপতি এমরান হোসেন সভাপতিত্ব করেন এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজহারুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাকৃতীদের সংবর্ধনাজয়পুরহাটের কালাইয়ে শুক্রবার হাজীপাড়া ফ্রেন্ডস এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ-পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালাই মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আব্দুর রউফ। এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। কালাই (জয়পুরহাট) প্রতিনিধি