একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ মাদকসেবী গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে গত রোববার রাতে সাত মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নূরুজ্জামান, ফুরকান মিয়া, মো. আরিফ, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, তফসির মিয়া ও নাজমুল হক। থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিহত্যার অভিযোগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ছেলেকে হত্যার অভিযোগে গতকাল সোমবার সৎমা মোছাম্মৎ মনোয়ারাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৪ অক্টোবর উপজেলার মনোহরপুর গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে সৎভাই মেহেদি হাসান ও মা মনোয়ারার সঙ্গে মাজহারুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মেহেদি ও মনোয়ারা মাজহারুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিমদপানে মত্যুরাজশাহীর বাগমারায় হাবিবুর রহমান (৩২) নামে এক ব্যক্তি অতিরিক্ত মদপানে মারা গেছেন। তিনি উপজেলার নারায়ণপাড়া গ্রামের মোসলেম আলীর ছেলে। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে মচমইল বাজার থেকে হাবিবুর অতিরিক্ত মদপান করে সৈয়দপুর গ্রামে তাঁর শ্বশুড়বাড়িতে যান। এর কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। গতকাল সোমবার সকাল আটটার দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিবীজ বিতরণ সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে ঝরে পড়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে উচ্চফলনশীল জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় গুড নেইবারস বাংলাদেশের সিরাজগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের ঘুরকা কার্যালয়ে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আহাদ। গতকাল এক হাজার কৃষককে দুই কেজি করে বীজ দেওয়া হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিযাবজ্জীবন তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহির হোসেন গতকাল সোমবার দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন জাকির হোসেন ও মনির হোসেন। ২০০২ সালের ৩ মে শাহরাস্তি উপজেলার রাগৈ এলাকার হারুনুর রশিদের মেয়ে সেলিনা আক্তারকে (২০) এলাকার একটি মাঠে নিয়ে ধর্ষণ শেষে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। চাঁদপুর প্রতিনিধি কারেন্ট জাল জব্দ বরগুনার তালতলীর থানার সখিনা ক্যাম্পের পেটি অফিসার আ. আলিমের নেতৃত্বে গত রোববার সকালে কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগর মোহনায় অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেন। আটক জালের মূল্য প্রায় ছয় লাখ টাকা। পরে এসব জাল আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় জনসাধারণ ও কোস্টগার্ডের উপস্থিতিতে রোববার দুপুরে পুড়িয়ে ফেলা হয়। নিজস্ব প্রতিবেদক, বরগুনা