একনজরে
মদ পানে মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদে ডুবে মহিউদ্দিন মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি পৌর এলাকার নারায়ণপুর গ্রামে। অতিরিক্ত মদ পান করে তিনি রোববার সন্ধ্যায় তিতাস নদে গোসল করতে গিয়েছিলেন বলে জানা গেছে। তাঁর স্বজনেরা পুলিশকে না জানিয়েই লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিwe‡¶vf wgwQjমৌলভীবাজার জেলা যুবদল গতকাল মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী সোহেলসহ জাতীয় নেতারা ওপর মিথ্যা মামলার প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মতিন বকশের সভাপতিত্বে অনেকে বক্তব্য দেন। মৌলভীবাজার প্রতিনিধিবিদ্যুৎ উৎপাদন হ্রাসব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের আটটি ইউনিটের পাঁচটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির ৫০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে। বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে ভোল্টেজের মাত্রা বেড়ে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বন্ধ হয়ে যায়। এই দুটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১২০ মেগাওয়াট। এর কয়েক দিন আগে কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ হয়ে গিয়েছিল। নিজস্ব প্রতিবেদক, ভৈরবজেলে নিহতপূর্ব সুন্দরবনের করমজল স্টেশনসংলগ্ন সফিখালী এলাকায় বাঘের আক্রমণে গতকাল মঙ্গলবার সকালে এক জেলের মৃত্যু হয়েছে। খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা বাজার এলাকার কাশেম সরদার (২৮) মঙ্গলবার সকালে বন বিভাগের কাছে পাস নিয়ে মাছ ধরার জন্য মংলার পশুর নদের করমজলসংলগ্ন সুন্দরবনের সফিখালী এলাকায় যান। সেখানে খালে মাছ ধরা অবস্থায় একটি বাঘ কাশেমের ওপর হামলে পড়ে তাঁকে টেনেহিঁচড়ে বনের ভেতরে নিয়ে যায়। খবর পেয়ে দুপুরের দিকে গ্রামবাসী ও বনপ্রহরীরা বনের গহিনে তল্লাশি চালিয়ে কাশেমের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেন। মংলা (বাগেরহাট) প্রতিনিধি১০০ গাছনাটোরের বড়াইগ্রাম উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে রাতের অন্ধকারে ১০০টি মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার রাতে নিশ্চিন্তপুর গ্রামের কলেজশিক্ষক নজরুল ইসলামের দুই বিঘা জমিতে লাগানো ১০০টি মেহগনি গাছ কে বা কারা কেটে ফেলে রেখে যায়। পরের দিন সকালে এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নাটোর প্রতিনিধি মদ পানে মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদে ডুবে মহিউদ্দিন মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি পৌর এলাকার নারায়ণপুর গ্রামে। অতিরিক্ত মদ পান করে তিনি রোববার সন্ধ্যায় তিতাস নদে গোসল করতে গিয়েছিলেন বলে জানা গেছে। তাঁর স্বজনেরা পুলিশকে না জানিয়েই লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি