একনজরে
প্রতি আসনে ২২কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার ৬৪০ আসনের বিপরীতে ১৩ হাজার ৯৪৪টি ফরম বিক্রি হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে বলে ভর্তি কমিটি সূত্রে জানা গেছে। ভর্তিসম্পর্কিত যেকোনো তথ্য জানা যাবে ০১৫৫৭৩৩০৩৮১, ০১৫৫৭৩৩০৩৮২ নম্বরে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাচেয়ারম্যানের বিরুদ্ধেকিশোরগঞ্জের ইটনা উপজেলার ইটনা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সব ইউপি সদস্য অনাস্থা দিয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদনপত্র জমা দিয়েছেন ইউপি সদস্যরা। ইউএনও মো. ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জকার্যালয় সিলগালাকার্যকরী কমিটির নির্বাচন সরকারি বিধি মোতাবেক সম্পন্ন না হওয়ায় এবং প্রশাসকের কাছে সময়মতো ক্ষমতা হস্তান্তর না করায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন গতকাল মঙ্গলবার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের উল্লাপাড়ার প্রধান কার্যালয় সিলগালা করে দিয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিশ্চিত কুমার পোদ্দার উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল সরকার ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদাকে সঙ্গে নিয়ে বেলা ১১টার দিকে কার্যালয় সিলগালা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিপড়ে গিয়ে মৃত্যুনেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত সোমবার বিকেলে নাগরদোলা থেকে পড়ে মামুন মিয়া (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মামুন উপজেলার ইচুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ও ইচুলিয়া গ্রামের ইরাজ আলীর ছেলে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে প্রধান শিক্ষককের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীর বাবা। প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, ‘এমন দুর্ঘটনা ঘটবে, তা ভাবতেও পারিনি।’ পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা