একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পন্টুনডুবিমংলায় ফেরিঘাটের পন্টুন ডুবে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুরে স্থায়ী বন্দর এলাকার ফেরিঘাটের পন্টুনটির তলা ফেটে নদীতে ডুবে যায়। এরপর থেকে মংলা নদী পারাপারের একমাত্র ফেরিটি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই পাশে পণ্যবাহী ট্রাক, পিকআপসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে। বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবে যাওয়া পন্টুনটি উদ্ধার হয়নি। মংলা (বাগেরহাট) প্রতিনিধিছুরিকাঘাতে নিহতকুমিল্লার তিতাস উপজেলার কেশবপুর গ্রামে গত বুধবার বেলা দেড়টায় সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুল কাদির (২৫) যাত্রীর ছুরিকাঘাতে খুন হয়েছেন। পুলিশ জানায়, মাছিমপুর গ্রামের জজ মিয়া অটোরিকশাযোগে উপজেলার বাতাকান্দি বাজার থেকে মাছিমপুর গিয়ে ১২ টাকার ভাড়া ১০ টাকা দিতে চাইলে কাদিরের সঙ্গে তার বাগিবতণ্ডা হয়। পরে জজ মিয়ার এক ছেলে কাদিরের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিবৃত্তি পরীক্ষাআগামী ৩ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে ড. হাবিবুর রহমান ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা। পরীক্ষায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিনামূল্যে ফরম পূরণ করে অংশ নিতে পারবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ধুনট উপজেলার বানিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ৪ ডিসেম্বর পরীক্ষার ফলাফল ঘোষণা করে ফাউন্ডেশনের পরিচালক নিজে উপস্থিত থেকে বৃত্তি পাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে এককালীন নগদ অর্থ প্রদান করবেন। বিজ্ঞপ্তি।