একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহ্বায়ক কমিটিফরহাদ হোসেনকে আহ্বায়ক এবং আনোয়ার হোসেন, ইমরান আলী আহসান, মাহফুজ আলম, নজরুল ইসলাম ও কামরুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক করে পঞ্চগড় সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা ছাত্রদলের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, মাহফুজার রহমান, আবদুস শহীদ প্রমুখ। পঞ্চগড় প্রতিনিধিচরমপন্থীর কারাদণ্ডবাগেরহাটে ইব্রাহিম হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে আদালত ত্রিনাথ হীরা নামের এক চরমপন্থীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। ২০০২ সালে ফকিরহাট উপজেলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাগেরহাট প্রতিনিধিজামাইকে পুলিশেশ্যালিকার বিয়ের গয়না ও নগদ টাকা চুরি করে পালানোর সময় গত বৃহস্পতিবার মাদারীপুর জেলার শিবচরের কাওরাকান্দি ঘাটে পুলিশের কাছে ধরা পড়েন নেশাগ্রস্ত আ. রহিম (৩০)। পরে তাঁর শ্বশুর তাঁকে পুলিশের হাতে তুলে দেন। রহিম জানান, ঘর ফাঁকা পেয়ে তিনি আলমারি ভেঙে টাকা ও গয়না চুরি করেন। এগুলো বিক্রি করে তিনি হেরোইন কিনতেন। পুলিশ তাঁর কাছ থেকে ছয় পুরিয়া হেরোইনও উদ্ধার করেছে। এ বিষয়ে মামলা হয়েছে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিদুই পক্ষের সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাসজমির দখল নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ফান্দাউক গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ফান্দাউক গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহরাজ আলী ও আমীর আলীর লোকজনের মধ্যে গ্রামের কামালদিঘীর পাশের একটি সরকারি জমির দখল নিয়ে এই সংঘর্ষ হয়। এ সময় নাসিরনগর-ফান্দাউক সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি