একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপিটুনিতে নিহতঝিনাইদহের সদর উপজেলার খামারাইল গ্রামের মোসলেম আলীর ছেলে জীবন আহম্মেদ (২০) গত বৃহস্পতিবার রাত নয়টায় নিজ গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় কয়েক ব্যক্তি চোর বলে চিৎকার দেয়। এ সময় লোকজন ছুটে এসে তাঁকে পিটুনি দেয়। মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। ঝিনাইদহ সদর থানা সূত্র জানায়, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধিগ্যাস সরবরাহের দাবিভোলার গ্যাস অবিলম্বে বরিশালে সরবরাহসহ সাত দফা দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বরিশাল শাখা গত শুক্রবার নগরে নানা কর্মসূচি পালন করেছে। বিকেল পাঁচটায় তারা নগরের অশ্বিনীকুমার হল চত্বরে বিক্ষোভ করে। জাতীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে বিশ্বজিৎ বাড়ৈ, রবীন্দ্রনাথ রায়, এ কে আজাদ, নৃপেন্দ্রনাথ বাড়ৈ প্রমুখ বক্তব্য দেন। বরিশাল অফিসডাকাত গ্রেপ্তারকিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা থেকে গ্রেপ্তারি পরোয়ানার আসামি আন্তজেলা ডাকাত দলের সদস্য নবী হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। কুলিয়ারচর থানা পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে উপজেলার ছয়সূতি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার লালপুর গ্রামে। তিনি তিন বছর আগের একটি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। নিজস্ব প্রতিবেদক, ভৈরবনির্বাচন অনুষ্ঠিতমেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অধিকাংশ প্রার্থী জয়ী হয়েছেন। এতে সভাপতিসহ পাঁচটি পদে আওয়ামী লীগের সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী এবং সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী জয়ী হন। এতে জাহাঙ্গীর হোসেন সভাপতি ও আসাদুল আযম সাধারণ সম্পাদক পদে জয়ী হন। গতকাল শনিবার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এই নির্বাচন হয়। মেহেরপুর প্রতিনিধি