একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরির অভিযোগে...বাগেরহাটের মংলা বন্দরে খালাসের অপেক্ষায় থাকা সারবোঝাই বিদেশি জাহাজ এমভি আইলডিজ থেকে চুরি যাওয়া চারটি দস্তার পাতসহ জাহাঙ্গীর ফরাজী (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মংলা থানা পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেন। জাহাঙ্গীরের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে। তিনি মংলার সিগন্যাল টাওয়ার এলাকায় বসবাস করতেন। তাঁকে আসামি করে মংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার এসআই আবদুস সাত্তার জানান, লবণাক্ততা প্রতিরোধ সমুদ্রগামী জাহাজের তলদেশে মূল্যবান এই জিংক প্লেট বা দস্তার পাত ব্যবহার করা হয়।  বাগেরহাট প্রতিনিধিকুপিয়ে জখমনোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেনকে (২৪) কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার দক্ষিণ অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সানোয়ারকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সানোয়ারের বড় ভাই আলমগীর বিগত জোট সরকারের আমলে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছিলেন।  নোয়াখালী অফিসউদ্বাধন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে তথ্য ও সেবাকেন্দ্র (ই সেন্টার) উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদের একটি কক্ষে কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবজিৎ সিংহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকমল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি