একনজরে
সম্মেলনপ্রথমবারের মতো টাঙ্গাইলে বিচার বিভাগীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার টাঙ্গাইল জেলা জজ আদালতের এজলাস কক্ষে সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার। বক্তব্য দেন টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট এম বজলুল করিম চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ ক ম জহুরুল আলম, মুখ্য বিচারিক হাকিম খোন্দকার হাসান মো. ফিরোজ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামিল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম খান, সরকারি কৌঁসুলি আবদুর রশিদ, এস আকবর খান প্রমুখ। সম্মেলনে বিচার বিভাগের বিভিন্ন সমস্যা ও দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়। টাঙ্গাইল অফিস গণপিটুনিতে মৃত্যুচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরে গতকাল সোমবার গণপিটুনিতে ইয়াসিন আলী (২০) নামের এক চোরের মৃত্যু হয়েছে। সে একই এলাকার তৌফিজুলের ছেলে। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, ভোরে রামকৃষ্টপুরের আবদুল বাশারের দোকানের পণ্য চুরির জন্য ভেতরে ঢুকে পড়ে ইয়াসিন। দোকানের মালিক বিষয়টি টের পেলে স্থানীয় লোকজন নিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতার পিটুনিতে গুরুতর আহত হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টায় তার মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জশিক্ষার্থী আহতচুরি করতে বাধা দেওয়ায় বনানী মণ্ডল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় শহরের নতুন বাজার (স’মিল) এলাকায় এ ঘটনা ঘটে। সে শহরের যুগশিখা স্কুলের শিক্ষার্থী। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বাড়ির লোকজন ঘটনা টের পেয়ে এগিয়ে এলে চোরেরা পালিয়ে যায়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘ঘটনা শুনেছি। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি।’ গোপালগঞ্জ প্রতিনিধিগ্রেপ্তার ২১সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মদ, গাঁজা ও জুয়ার আসরে পৃথক অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার সুনামগঞ্জের মাদকদ্রব্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার পৌর এলাকার ছিক্কা গ্রামে মদ ও গাঁজা বিক্রির সময় এক কেজি গাঁজা, ১৯ লিটার মদসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। অন্য অভিযানে উপজেলার খাশিলা গ্রামের অর্জুন মার্কেটের একটি কক্ষ থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন আহমদ বলেন, গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি