একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িচাপায় শিশুর মৃত্যুযশোরের কেশবপুর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মমতাজ (৩৫) তাঁর ছেলে মাসুদকে (৩) কোলে নিয়ে সোমবার দুপুর একটার দিকে উপজেলা সদর হাসপাতালের পেছনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি আলমসাধু তাদের চাপা দেয়। স্থানীয় লোকজন তাদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মাসুদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মমতাজ হাসপাতালে চিকিৎসাধীন। কেশবপুর থানার উপপরিদর্শক সেলিম রেজা বলেন, শিশুটির বাবা মামলা করবে না বলে লিখিত দিয়েছে। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। কেশবপুর (যশোর) প্রতিনিধি জাটকা ও জাল উদ্ধারবরগুনার তালতলীতে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ২০ মণ জাটকা ও এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেন। সোমবার রাতে কোস্টগার্ড ফকিরহাট ঘাঁটির কমান্ডার আবদুল আলিমের নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা দক্ষিণ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ আটক করেন। উদ্ধার করা কারেন্ট জাল ফকিরহাট বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই দিন রাতে পুড়িয়ে ফেলা হয় এবং জাটকা ইলিশ মাছ এলাকার ২০টি এতিমখানা ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। নিজস্ব প্রতিবেদক, বরগুনা অস্ত্র, বোমা উদ্ধারর‌্যাব-৬-এর সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে শহরের নতুন কোর্টপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় তাঁরা একটি সেতুর নিচে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ থেকে দুটি শাটারগান, ১১টি বোমা ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন। সন্ত্রাসীরা বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানোর জন্য এসব অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল বলে র‌্যাব ধারণা করছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ