একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানাভ্রাম্যমাণ আদালত সাতক্ষীরা শহরের দুটি আবাসিক হোটেলের মালিককে ছয় হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আবাসিক হোটেলগুলোর কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এই জরিমানা করেন। শহরের বাসটার্মিনালসংলগ্ন আবাসিক হোটেল মুসাফিরের কোনো বৈধ কাগজপত্র না থাকায় হোটেলের মালিক আবদুস সবুরকে তিন হাজার টাকা এবং সাগর আবাসিক হোটেলের মালিক আরিজুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাচাল জব্দফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন পরিষদ ভবন থেকে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ভিজিএফের ১৭৪ কেজি চাল জব্দ করে ভবনটি সিলগালা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রশিদ। গত ১৫ নভেম্বর ইউনিয়নের এক হাজার ৫৫৬ জন দুস্থ ব্যক্তিকে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়ার কথা ছিল। ইউনিয়ন পরিষদ ভবন থেকে জব্দ করা নামের তালিকায় দেখা যায়, সবাই চাল নিয়েছে—এই মর্মে টিপসই রয়েছে। এ ছাড়া ওই তালিকায় আরও ২৪টি টিপসই রয়েছে, যেখানে কোনো ব্যক্তির নাম নেই। ফরিদপুর অফিসজরিমানা আদায়পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর কোশাখালী ও চর শিবরামপুর এলাকায় বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কাঠ পোড়ানোর দায়ে চারটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। তিনি জানান, চর কোশাখালী ও চর শিবরামপুর এলাকার বেশ কিছু ইটভাটায় অবাধে কাঠ পোড়াতে দেখা গেছে। কাঠ পোড়ানোর দায়ে ওই এলাকার আলী হোসেন, হান্নান, আবদুল করিম ও দেলোয়ার হোসেনের চারটি ইটভাটা থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাবনা অফিস