একনজরে
ধান মেলাটাঙ্গাইলের বিষ্ণুপুরে তিন দিনব্যাপী ধান মেলা ও কৃষক সমাবেশ গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা (উবিনীগ) ও নয়া কৃষি আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন সাংসদ শওকত মোমেন শাহজাহান। এতে সভাপতিত্ব করেন উবিনীগের সভাপতি ফরহাদ মজহার। বক্তব্য দেন উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান প্রমুখ। টাঙ্গাইল অফিস।আটক ২নেত্রকোনা সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রায় এক মণ গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার বড়াইল সৈয়দপুর গ্রামের নূরুল ইসলাম ও আনোয়ারা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাঁদের আটক করা হয়। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিআহত ২হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক বাড়িতে গত বুধবার ডাকাতি হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার শাহপুর গ্রামের আশুতোষ দেবনাথের বাড়ির দরজা ভেঙে ওই রাতে ১০-১২ জনের একটি ডাকাতদল ৪০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, কয়েকটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে অমরিত দেবনাথ (২৫) ও মুঞ্জু দেবী আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাছেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিজিহাদি বই উদ্ধারসিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আবদুল মজিদকে তাঁর কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাঁর অফিস কক্ষ থেকে জিহাদি বই ও কাগজপত্র উদ্ধার করেছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, আবদুল মজিদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ এবং স্কুলের মামুন ছাত্রাবাসে প্রায়ই জামায়াত নেতা-কর্মীদের নিয়ে সরকারবিরোধী গোপন বৈঠকের অভিযোগ রয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিবিজয় মেলা শুরুচাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। চাঁদপুরের বিজয় মেলা এ বছর ১৯ বছরে পা রাখল। চাঁদপুর হানাদারমুক্ত দিবসে ৮ ডিসেম্বর বিজয় মেলার উদ্বোধন হবে। উদ্বোধন করতে চাঁদপুর-৩ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বছর মেলায় ১৪৭টি স্টল স্থান পেয়েছে। চাঁদপুর প্রতিনিধিক্লিনিককে জরিমানাপর্যাপ্ত চিকিৎসক ও টেকনিশিয়ান না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগে খুলনার ডুমুরিয়া উপজেলায় তিনটি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই জরিমানা করেন। জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তিমণি চাকমার নেতৃত্বে খুলনা র্যাব-৬ ও খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সহায়তায় ডুমুরিয়া সদরে অবস্থিত জনসেবা ক্লিনিক, নার্গিস ক্লিনিক ও আমেনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান হয়। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি