একনজরে
মালামাল লুটচট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া বাজারের কাপড় সেলাইয়ের দোকানদার দিলীপ আট বছর আগে দাদন ব্যবসায়ী সুপক চৌধুরীর কাছ থেকে ১০ হাজার টাকা দাদন নেন। অসুস্থতার কারণে আট মাস ধরে দোকান বন্ধ থাকায় অর্থসংকটে সুদ পরিশোধ করতে পারেননি। এতে দাদন ব্যবসায়ী গত ২৭ নভেম্বর দোকান ভাঙচুর করে দোকানের কাপড়চোপড়, সেলাই মেশিনসহ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যান। এ ব্যাপারে দিলীপ বৃহস্পতিবার থানায় অভিযোগ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক আবু কাওসার বলেন, কয়েক মাস দোকানের ভাড়া পরিশোধ করতে না পারায় সুপক দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকেছেন। দাদনের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিবণিক সমিতির নির্বাচননোয়াখালীর হাতিয়া উপজেলার ওছখালী বাজার বণিক সমিতির নির্বাচনে আলাউদ্দিন মিয়া সভাপতি ও নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার এ নির্বাচন হয়। কমিটির ১৫টি পদের মধ্যে ছয়টি পদে নির্বাচন হয়। নির্বাচিত অন্যরা হলেন সহ-সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক এমরান মিয়া, ক্রীড়া সম্পাদক শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যক্তিরা হলেন শাহাদাত হোসেন, আবদুর রহিম, মতিলাল দাস, খবির উদ্দিন, যজ্ঞেশ্বর মজুমদার, মন্টু শীল, মফিজ উদ্দিন, মহিউদ্দিন ও কামরুল ইসলাম। হাতিয়া (নোয়াখালী) প্রনিনিধিজেলের লাশ উদ্ধারচাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর দশানী এলাকায় গত বৃহস্পতিবার সকালে আলী আকবর (৩০) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে মেঘনা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় জেলেদের একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় থাকা দুই জেলের সন্ধান পেলেও আলী আকবর তিন দিন নিখোঁজ ছিলেন। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি