একনজরে
মোড়ক উন্মোচন‘উন্নয়নের জন্য চাই নিবিড় যোগাযোগ’ স্লোগান সামনে রেখে নোয়াখালী সাংবাদিক ইউনিটির উদ্যোগে প্রকাশিত টেলিফোন নির্দেশিকা ‘আলাপন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বেগমগঞ্জ কালচারাল একাডেমি মিলনায়তনে নোয়াখালীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ব্যক্তি-প্রতিষ্ঠানের ১৫ হাজার ল্যান্ডফোন, মোবাইল ও ই-মেইল নম্বর-সংবলিত আলাপনের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সমাজসেবক মিনহাজ আহম্মেদ জাবেদ। নোয়াখালী অফিসচাপা পড়ে মৃত্যুরংপুরের পীরগাছায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইটভাটায় ইটের চাপা পড়ে দুলাল (৪২) নামের এক শ্রমিক নিহত এবং মুনছুর (৩২) ও সিরাজ উদ্দিন (৩৯) নামের অপর দুই শ্রমিক আহত হন। উপজেলার কদমতলা-সংলগ্ন এসএ ব্রিকস ফিল্ডে ইট সাজাতে গিয়ে ইটের চাপায় তাঁরা আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দুলালের মৃত্যু হয়। হতাহত ব্যক্তিরা পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার দলশিংপুর (বাউরাকোট) গ্রামের বাসিন্দা। পীরগাছা (রংপুর) প্রতিনিধিখাল বাঁচানোর দাবিসাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়রের খাল এখন মৃতপ্রায়। প্রায় ১২ কিলোমিটার দৈর্ঘ্য এই খালের দুই প্রান্তে স্লুইস গেট নির্মাণ করায় খালের স্বাভাবিক জোয়ার-ভাটা বন্ধ হয়ে বদ্ধ খালে পরিণত হয়েছে। গত শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে যমুনা বাঁচাও আন্দোলন কমিটি আয়োজিত প্রাণসায়ের খালের আদি প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রাণসায়র খালের আদি প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে কমিটি গঠন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা