একনজরে
হরিজনদের দাবিসরকারি সব প্রতিষ্ঠানে সুইপার পদে হরিজনদের নিয়োগ ও তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানানো হয়েছে। এ দাবিতে গতকাল রোববার বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখা শহরে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সুমন হরিজন। এতে রতন হরিজন, মিলন হরিজন, মিঞ্জু হরিজন প্রমুখ বক্তব্য দেন। পরে তাঁরা টাঙ্গাইল পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি পেশ করেন। প্যানেল মেয়র জাফর আহমেদ স্মারকলিপিটি গ্রহণ করেন। টাঙ্গাইল অফিসসংযোগ বিচ্ছিন্নময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত শনিবার বিকেলে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঠিকাদারি কোম্পানি উপজেলা সদরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে নালা খোঁড়ার সময় তাদের খনকযন্ত্রের আঘাতে প্রধান কেব্লটি ছিঁড়ে যায়। ফলে উপজেলার সব টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।প্রদর্শনীমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের ব্যবহূত সামগ্রী এবং বধ্যভূমিগুলোর মাটি ও ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে। সাংবাদিক বিকুল চক্রবর্তীর উদ্যোগে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় এ প্রদর্শনী হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। সাংবাদিক বিকুল চক্রবর্তী জানান, ২০০৯ সালে বিজয় দিবসে প্রথম বারের মতো শ্রীমঙ্গলে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিধূমপায়ীদের জরিমানাফরিদপুরে প্রকাশ্যে ধূমপান করার দায়ে এক আইনজীবীসহ ১৬ জনকে ৫০ টাকা করে মোট ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করেন। ম্যাজিস্ট্রেট তারিকুল আলম জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫-এর ৪ ধারায় ওই ১৬ ব্যক্তিকে জরিমানা করা হয়। ফরিদপুর অফিসদুই বোনের মৃত্যুনোয়াখালীর সুবর্ণচরের চরতোরাব আলী গ্রামে গতকাল রোববার পানিতে ডুবে দুই বোন মারা গেছে। তারা হচ্ছে, ওই গ্রামের বেলাল উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদাউস (৮) ও মারজাহান আক্তার (৭)। তারা চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। গতকাল বেলা একটায় তারা তাদের বাড়ির একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পরও ঘরে ফিরে না এলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাদের লাশের সন্ধান পায়। নোয়াখালী অফিস