একনজরে
ফাঁদে আটকে...ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের কৃষক বায়েজিদ শেখ (৩৫) মারা গেছেন। জানা গেছে, কৃষক বায়েজিদ গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে জমিতে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে যান। বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে পরিবারের লোকজন তাঁর খোঁজে বের হয়। তারা বায়েজিদ শেখকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক বায়েজিদকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ প্রতিনিধিভ্যানচালককে হত্যামাগুরার শালিখা উপজেলার উত্তর শরুশুনা গ্রামে গত সোমবার গভীর রাতে সন্ত্রাসীরা বেলাল হোসেন সরকার (৪৫) নামের এক ভ্যানচালককে জবাই করে হত্যা করেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে শের আলী (৪০) ও ইউনুস সরকার (৪৫) নামের দুজনকে আটক করেছে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর ফসিয়ার রহমান জানান, বেলাল হোসেন বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে জবাই করে হত্যা করে। জমিজমা নিয়ে বিরোধ বা নারীঘটিত কারণে এ ঘটনা ঘটতে পারে। মাগুরা প্রতিনিধিপাঁচ জুয়াড়ি গ্রেপ্তারময়মনসিংহের ফুলপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাহিলা গ্রামে এক জুয়ার আসর থেকে গত সোমবার বিকেলে পাঁচজন জুয়াড়ি গ্রেপ্তার এবং তাদের ব্যবহূত ১৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে অনেক জুয়াড়ি পালিয়ে যায়। ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি