একনজরে
গাড়ি ভাঙচুরের নিন্দাশেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সদর উপজেলার কামারেরচর কলেজ মাঠে পানিসম্পদ প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানানো হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন কমিটির উপদেষ্টা শেরপুর-১ (সদর) আসনের সাংসদ আতিউর রহমান, পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আকবর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন প্রমুখ। শেরপুর প্রতিনিধিনিজের ফাঁদে নিজেইপুকুরের মাছ চুরি ঠেকাতে তৈরি ফাঁদে পড়ে মারা গেলেন জ্যোতিষ চন্দ্র রায় (২০) নামের এক তরুণ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নীলফামারীর রামনগর ইউনিয়নের বাহালিপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, পুলিন চন্দ্র রায়ের ছেলে জ্যোতিষ মাছ চুরি ঠেকাতে মঙ্গলবার রাতে বিদ্যুতের একটি তার দিয়ে তাঁর পুকুরের পানি বিদ্যুতায়িত করেন। এ সময় অসাবধানতাবশত পুকুরের পানির সংস্পর্শে এসে জ্যোতিষ বিদ্যুস্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নীলফামারী প্রতিনিধিমুক্ত দিবস পালননানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী ইউনিট কমান্ড গতকাল বুধবার পটুয়াখালী মুক্ত দিবস পালন করেছে। ভোরে পুরোনো জেলখানার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১১টায় স্থানীয় পিডিএসএর মাঠে গণজমায়েত এবং পরে সেখান থেকে বিজয় শোভাযাত্রা বের হয়। সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। পটুয়াখালী অফিসবিনা মূল্যে চিকিৎসাকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বামিশা গ্রামের এক হাজার দরিদ্র রোগীকে বিনা মূল্যে ওষুধ ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের নোভা সাউথইস্টার্ন ইউনিভার্সিটির ৩০ জন এবং দেশের ১০ জন চিকিৎসক এই কার্যক্রমে অংশ নেন। বামিশার হাজি হালিমা বেগম হোপ মেডিকেল সেন্টারে ওই চিকিৎসাসেবা চলে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা