একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনী শুরুমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধবিষয়ক প্রদর্শনী। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ব্যবহূত সামগ্রী, দুর্লভ চিত্র ও এক শহীদের সংরক্ষিত কঙ্কালের একাংশ প্রদর্শনীতে স্থান পাবে। স্থানীয় সাংবাদিক বিকুল চক্রবর্তী এই প্রদর্শনীর আয়োজন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চক্রবর্তী বলেন, এ ধরনের প্রদর্শনী বর্তমান প্রজন্মকে অনেক মূল্যবান তথ্য দেবে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিগ্রেপ্তার ৩সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার তেলীপাড়া গ্রামের ঋষিপট্টি এলাকায় অভিযান চালিয়ে গত বুধবার ৫৪ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্বর্ণালক্ষ্মী ঋষি, অর্জুন ও কল্পনা ঋষি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ সার্কেলের পরিদর্শক ফজলুল হক এ অভিযানের নেতৃত্ব দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মৌলা বলেন, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিবিতরণসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অকালবন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বোরো আবাদের জন্য অবশেষে কৃষি ঋণ দেওয়া হচ্ছে। গত বুধবার উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামে কৃষিঋণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৭ জন কৃষকের মধ্যে চার লাখ ১৯ হাজার ৭০০ টাকা ঋণ বিতরণ করা হয়। প্রসঙ্গত, ১ ডিসেম্বর প্রথম আলোয় ‘জগন্নাথপুরে বোরো আবাদে কৃষকদের দাদনই ভরসা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিকারাদণ্ডফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা খন্দকারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত দুই মাদক ব্যবসায়ীকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গত বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদালত বসিয়ে ওই রায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর উপজেলার কোশা গোপালপুরের মাসুদ মোল্যা (২৮) ও বসুনরসিংহদিয়া গ্রামের মো. মিজান মোল্যা (২৭)। ফরিদপুর অফিসপুনর্মিলনীবগুড়া সরকারি আযিযুল হক কলেজের এইচএসসি ১৯৭৩-৭৪ ব্যাচের পুনর্মিলনী বগুড়া শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আগামী ২৪ ডিসেম্বর, ২০১০ অনুষ্ঠিত হবে। যোগাযোগ: মুসলিম বুক ডিপো, থানা রোড, বগুড়া। ০১৯১১৪০২৭৮২, ০৫১-৬৪৩৫৯। বিজ্ঞপ্তি।