একনজরে
ফোন বিকলবৃহস্পতিবার দুপুর ১২টায় নাটোর শহরের চকরামপুর মহল্লার টেলিফোন এক্সচেঞ্জের কয়েকটি ব্যাটারি বিকল হয়ে পড়ে। এতে এক্সচেঞ্জের আওতাধীন পাঁচ হাজার টেলিফোন সংযোগ অচল হয়ে পড়ে। স্থানীয় প্রকৌশলীরা প্রাথমিকভাবে চেষ্টা করে মেরামত করতে ব্যর্থ হন। পরে রাজশাহী থেকে প্রকৌশলীরা এসে মেরামতকাজ শুরু করেন। তবে মেরামত করতে অনেক সময় লাগবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বিটিসিএলের নাটোর উপবিভাগীয় প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, মেরামতের চেষ্টা চলছে। নাটোর প্রতিনিধিটেকনিশিয়ান নেইকক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন আছে, কিন্তু টেকনিশিয়ান নেই। এ কারণে প্রায় ১৪ মাস ধরে ১৫ লাখ টাকার এ যন্ত্রটি তালাবদ্ধ কক্ষে পড়ে আছে। এতে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী জানান, শুধু টেকনিশিয়ানের অভাবে এক্স-রে মেশিনটি বন্ধ আছে। টেকনিশিয়ান দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকার আবেদন করা হয়েছে। রামু (কক্সবাজার) প্রতিনিধি১০ ডাকাত আটকঝিনাইদহের মহেশপুরে জনতা ও থানার পুলিশ বুধবার রাতে আন্তজেলা ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে। ডাকাতির প্রস্তুতিকালে মহেশপুরের ভাষানপোতা-বনবীতলার কাঁঠালবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহূত হাঁসুয়া, দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তিরা হচ্ছে, হাসান মোল্লা, মাহবুব আলম, সেলিম রেজা, জালাল কাজী, ইলিয়াছ কাজী, আজিজুল ইসলাম, দুখু মিয়া, আবদুল মালেক, সাইদুল ইসলাম ও আলমগীর হোসেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহখাগড়িয়া উৎসবজামালপুরের খাগড়িয়া কালীমাতার মন্দিরে হিন্দুসম্প্রদায়ের ঐতিহ্যবাহী বার্ষিক খাগড়িয়া উৎসব আজ শনিবার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে পূজা আর্চনা, ধর্মীয় নাট্যানুষ্ঠান, প্রতিমা বিসর্জন, নব প্রতিমা স্থাপন, কৃষ্ণপূজা ও প্রসাদ বিতরণ। খাগড়িয়া কালীমাতার মন্দিরের সাধারণ সম্পাদক কালা চান পাল জানান, প্রতিবছর এ উৎসবে দেশের বিভিন্ন জেলা ও প্রতিবেশী দেশ ভারত থেকে হিন্দুসম্প্রদায়ের ভক্তরা অংশ নেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিগ্রেপ্তার ৪সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় জুয়াখেলার সময় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) শহীদ মিয়া চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দশধরী গ্রামের সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে নজরুল মিয়া (৪০), মো. মুজ্জামেল (৩৬), স্বপন মিয়া (৩২) ও ফরিদ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি মদ উদ্ধারসুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় দুই হাজার ১৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। বিডিআর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গামাইতলা এলাকায় অভিযান চালিয়ে ওই মদ উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি