একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শিশু নিখোঁজনাটোরের লালপুরে পদ্মা নদীর পালিদেহা ঘাটে শুক্রবার দুপুরে গোসল করতে গিয়ে দুই চাচাতো বোন পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। নিখোঁজ প্রীতির মামা আসাদ ও রিনির চাচা আনছার আলী জানান, বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। নিখোঁজ রিনি (৯) পালিদেহা গ্রামের নান্টুর মেয়ে এবং প্রীতি (৮) আবদুল মান্নানের মেয়ে। তারা দুজনই আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। লালপুর (নাটোর) প্রতিনিধিমাছ চুরিরংপুরের বদরগঞ্জ উপজেলার দামোরপুর ইউনিয়নের জলুবার এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ সরকারের গ্রামের বাড়ির পুকুর থেকে লক্ষাধিক টাকার মাছ চুরি হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুকুর থেকে চোরেরা জাল দিয়ে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছ চুরি করে। পুকুরের পাহারাদার ফজলুল হক জানান, ঘটনাটি টের পাওয়ার পর চিৎকার করলে চোরেরা জাল ফেলে পালিয়ে যায়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি