একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ জব্দচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড়তাকিয়া ইউনিয়নের মঘাদিয়া উপকূলীয় এলাকা থেকে বন বিভাগের দুই শতাধিক কেওড়া ও বাইনগাছ কেটে পাচারকারীরা গতকাল রোববার দুটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। বন বিভাগের কর্মকর্তারা সকাল সাড়ে আটটার দিকে বড়দারোগারহাট বাজারের পাশে ট্রাক দুটি আটক করে বন বিভাগের বারৈয়াঢালা কার্যালয়ে নিয়ে যান। গাড়ির চালকসহ পাচারকারীরা পালিয়ে গেছে। বারৈয়াঢালা রেঞ্জের বড়তাকিয়া বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, আটক করা গাছগুলোর দাম প্রায় দুই লাখ টাকা। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিচাষিদের মানববন্ধনক্ষুদ্র ও প্রান্তিক আলুচাষিদের আলু সংরক্ষণব্যবস্থা জোরদার করার দাবিতে গত শনিবার বগুড়া শহরের সাতমাথায় এক ব্যতিক্রম মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আলুুচাষিরা শুয়ে এই কর্মসূচি পালন করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট (পেসড) এই কর্মসূচির আয়োজন করে। সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজ আরা বলেন, উত্তরাঞ্চলের ১৬টি জেলায় আলু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। চাষিরা হিমাগারের সংখ্যা বৃদ্ধি, হয়রানি বন্ধ করা এবং আলু সংরক্ষণ ব্যবস্থাপনা বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়ার দাবি জানান। নিজস্ব প্রতিবেদক, বগুড়া খাতা পাওয়া গেছেরাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ৪৩টি খাতা গত শনিবার পাওয়া গেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা বলেন, হারিয়ে যাওয়া ৪৩টি খাতা পাওয়া গেছে। অন্য বিষয়ের খাতার সঙ্গে মিশে যাওয়ায় এত দিন এগুলো পাওয়া যায়নি। বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিডাকাত গ্রেপ্তার টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া থেকে গত শনিবার পাঁচটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের খোরশেদ আলম ও রফিকুল ইসলাম। থানার ওসি গোলাম মোস্তফা বলেন, গতকাল রোববার তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। টাঙ্গাইল অফিস ভর্তি কার্যক্রম শুরু ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক বোরহান উদ্দিন বলেন, মেধাতালিকাভুক্ত ও কোটায় আবেদনকারী প্রার্থীদের আগামীকাল সকাল নয়টা থেকে দুপুর দুইটার মধ্যে বিশ্বদ্যািলয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপস্থিত হয়ে অনুষদভিত্তিক বিষয় পছন্দ করতে হবে। ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিযুবক আটকসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। গত শনিবার রাতে পীরেরগাঁও শাহ দামরী মার্কেটের সামনে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি আবদুল ওয়াদুদকে গুলি করে পালানোর সময় এলাকাবাসী ছানাওর রহমানকে একটি পাইপগানসহ ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। থানার এসআই জাবেদ আলী বলেন, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিশিক্ষক সমিতির নির্বাচনময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত শনিবার শিক্ষক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থনীতি বিভাগের প্রধান হাবিবুর রহমান সভাপতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এ এইচ এম কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মুহসিন উদ্দিন। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি