একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতবিনিময় সভাশুধু যুগোপযোগী আইন তৈরি নয়, সচেতনতার মাধ্যমে নদীর পাঙাশ রক্ষার দাবি জানিয়েছেন চাঁদপুরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। চাঁদপুর রোটারি ভবনে গতকাল সোমবার মেঘনা অববাহিকায় পাঙাশের পোনা নিধন রোধ ও সংরক্ষণবিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এই দাবি তুলে ধরেন। সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) এনআরজি প্রকল্পের উদ্যোগে এই মতবিনিময় সভা হয়। জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম মজুমদার, জেলে প্রতিনিধি আবদুল মালেক দেওয়ান। চাঁদপুর প্রতিনিধিমেলাচট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার পূর্ব সৈয়দবাড়ি তালুকদার দিঘির পাড়ে বসছে আশুরা মেলা। ১৭ ডিসেম্বর শুক্রবার সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলা সামনে রেখে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন স্থানীয় লোকজন।মেলার তত্ত্বাবধায়ক কমিটির সভাপতি উকিল আহমদ তালুকদার জানান, প্রতিবছরের মতো এবারও এ মেলায় প্রায় আট-নয় হাজার মানুষের সমাগম হবে। মেলায় দিনভর জারি গান হবে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিদুই যুবকের কারাদণ্ডফরিদপুরে দুই যুবককে দুবছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব সদস্যদের সহযোগিতায় গত রোববার সন্ধ্যায় শহরের বাদামতলী সড়কের সেতুসংলগ্ন এলাকায় পূর্ব আলীপুরের বাসিন্দা রিপন খানের (৩২) কাছ থেকে ২০টি ও তাঁর সহযোগী পলাশ মুখার্জির (২৬) কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। ফরিদপুর অফিসঅগ্নিকাণ্ডপটুয়াখালীর কুয়াকাটার লতাচাপলি ইউনিয়নের আলীপুর মৎস্যবন্দরে গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডে আটটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আরও পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দরের আলীপুর মসজিদসংলগ্ন নূর হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পটুয়াখালী অফিস