একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিত্তিপ্রস্তর স্থাপনমৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের পুরোনো ডাকবাংলো চত্বরে স্বাধীনতা সৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাস খান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান চৌধুরী প্রমুখ। উপজেলা প্রশাসনসহ স্থানীয় লোকজনের আর্থিক সহযোগিতায় এই সৌধ নির্মাণ করা হচ্ছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি। ইঞ্জিন বিকলসিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন গত সোমবার রাত ১০টার দিকে সিলেটের মাইজগাঁও রেলস্টেশনের কাছে বিকল হয়ে পড়ে। ফলে উদয়নসহ আরও দুটি ট্রেনের যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে এনে সেটিকে যুক্ত করে পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে তিনটার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।আলোকচিত্র প্রদর্শনীবিজয় দিবস উদ্যাপন উপলক্ষে পটুয়াখালী শহরের মহিলা কলেজ সড়কের শহীদ স্মৃতি পাঠাগারে গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ১০০টি দুর্লভ ছবি রাখা হয়েছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা এবং বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। গতকাল সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করেন এস এম আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহসভাপতি ফাতেমা জব্বার, জেলা আওয়ামী লীগের নেতা কাজী আলমগীর প্রমুখ। পটুয়াখালী অফিসনির্বাচনগত রোববার কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অধিকাংশ পদে আওয়ামী লীগসমর্থিত আবদুল খালেক চাঁদ-এস এম আব্রাহাম লিংকন প্যানেল বিজয়ী হয়েছে। সভাপতি পদে আবদুল খালেক চাঁদ ও সাধারণ সম্পাদক পদে এস এম আব্রাহাম লিংকন জয়ী হন। বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল সহসভাপতিসহ তিনটি পদে জয়ী হয়। জালাল-ফখরুল প্যানেল জয়ী হয়েছে দুটি পদে। নির্বাচনে ১২৮ জন ভোটারের মধ্যে ১২৫ জন ভোট দেন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঅস্ত্র-গুলি উদ্ধারর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা গত সোমবার রাত আটটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় নয়টি ককটেল, পাঁচ রাউন্ড গুলিসহ একটি এলজি উদ্ধার করেছে। একটি ব্যাগে লাল টেপ দিয়ে এগুলো মোড়ানো ছিল। কুষ্টিয়া অফিস