একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও সমাবেশকসবা উপজেলা সদরে গতকাল বুধবার ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাজের ব্যানারে নারী নির্যাতনবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন আয়েশা খাতুন, আবদুর রকিব, এম এইচ শাহ আলম প্রমুখ। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিদায়ের কোপেসুনামগঞ্জের ধরমপাশার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের খাজা হারুন ও আবদুল বারেকের বাড়ির সীমানায় একটি আমের গাছ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে খাজা হারুনের ছেলে বিকাশ (২২) গাছের একটি ডাল কাটেন। এ নিয়ে বারেক ও বিকাশের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের দায়ের কোপে বিকাশের ফুফু ময়না আক্তারের বাঁ হাতের তিনটি আঙুল কেটে পড়ে যায়। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঅনাস্থাকিশোরগঞ্জের তাড়াইলের জাওয়ার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম খানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ১৩ ডিসেম্বর তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন ওই ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বলেন, ‘আমি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তাই আমার প্রতিপক্ষ এলাকাবাসীর সামনে আমাকে হেয় করার উদ্দেশ্যে মেম্বারদের (ইউপি সদস্য) প্ররোচিত করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করিয়েছে।’ তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিহাসপাতালে ভাঙচুররোগীর মৃত্যুকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বুধবার ভাঙচুর করা হয়েছে। চিকিৎসক খন্দকার দিলশাদ বলেন, এক রোগীর মৃত্যুর পর বিকেলে একদল লোক হামলা চালায়। এ সময় বিভিন্ন কক্ষে থাকা চিকিৎসক ও কর্মকর্তারা ভয়ে দরজা বন্ধ করে দেন। হামলাকারীরা জরুরি বিভাগসহ পাঁচটি কক্ষের জানালা ভেঙে ফেলে। তবে এতে কেউ আহত হয়নি। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি।ওরসহজরত লাল শাহ্ (র.)-এর ওরস মোবারক কাল শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজাবাড়ী গ্রামে অনুষ্ঠিত হবে। এতে বাউলগানের আয়োজন করা হয়েছে। ওরসে লাল শাহ্ (র.)-এর ভক্ত ও আশেকানদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।