একনজরে
ছিটমহলে বিজয় দিবসপ্রথমবারের মতো বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহলগুলোতে গতকাল বৃহস্পতিবার বিজয় দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। এ পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, বাংলাদেশের অভ্যন্তরে ৯৫টি ছিটমহলে বিজয় দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্য রয়েছে রাত ১২টা ১ মিনিটে ছিটমহলগুলোর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকালে শোভাযাত্রা, আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামপ্রদর্শনী শেষ‘হে অতীত কথা কও’ শিরোনামে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী চলছে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার ওই প্রদর্শনী শেষ হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া কুমিল্লার মুক্তিযোদ্ধাদের ছবি রয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা শাখার সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আইনজীবী গোলাম ফারুকের তত্ত্বাবধানে ওই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। গত ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবসের দিনে এ প্রদর্শনী শুরু হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঅসাবধানতায় মৃত্যুজমি চাষ করার সময় ট্রাক্টরের ফলা পেটে ঢুকে রমজান আলী (৪৮) নামে এক কৃষক মারা গেছেন। নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ী গ্রামে বৃহস্পতিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। রমজানের বাড়ি একই গ্রামে। রমজান আলী গতকাল সকালে ট্রাক্টরের ভেতরে ঢুকে আবর্জনা পরিষ্কার করছিলেন। বেরিয়ে আসার সময় অসাবধানতাবশত ট্রাক্টরের ধারালো ফলা তাঁর পেটে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নীলফামারী প্রতিনিধি