একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেক্সটাইল মিলে ডাকাতিনরসিংদী সদর উপজেলার মাধবদী আনন্দী গ্রামের জে অ্যান্ড জে ফেব্রিক্স অ্যান্ড টেক্সটাইল মিলে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে গুদাম থেকে অর্ধকোটি টাকার সুতা, টাকা ও যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। প্রতিরোধ করতে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী হেলাল উদ্দিন ও মো. মহিউদ্দিন আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ডাকাতির ঘটনায় মিলের ব্যবস্থাপক মো. আজিজুর রহমান নরসিংদী সদর মডেল থানায় মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরব ও নরসিংদী সংবাদদাতাযুবক গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামে গত বুধবার সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর একই গ্রামের শাহিন মিয়াকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা কসবা থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিসম্মাননা ভাতাহবিগঞ্জে ১৫ শহীদ ও বীরকন্যার পরিবারকে মাসিক সম্মাননা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি সংস্থা প্রশিকা। চেতনায়-৭১ হবিগঞ্জের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ভাতা দেওয়া হচ্ছে। আজ রোববার বিকেল চারটায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ভাতা দেওয়া হবে। প্রশিকার নির্বাহী পরিচালক মাহবুব উল করিম এক পত্রে জানান, অনুষ্ঠানে তালিকাভুক্ত পরিবারগুলোকে প্রাথমিক পর্যায়ে আগামী দুই বছর মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।সম্মেলন চলছে‘মুক্ত জীবনের স্বপ্ন নিয়ে এসো জীবনের সাথে জীবন মিলাই’ স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুই দিনব্যাপী খুলনা বিভাগীয় সাহিত্য সম্মেলন। গত শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমী চত্বরে সম্মেলন উদ্বোধন করেন কবি মুহম্মদ নূরুল হুদা। পতাকা উত্তোলন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শেষে শিল্পকলা একাডেমী চত্বরে শুরু হয় আলোচনাসভা। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার। চুয়াডাঙ্গা প্রতিনিধিশিক্ষকের মুক্তিবান্দরবানের রুমা উপজেলার দুর্গম মংলাইগ্রপাড়া থেকে গত বৃহস্পতিবার অপহরণ করে নিয়ে যাওয়া বেসরকারি সংস্থা কারিতাসের শিক্ষক অং থোয়াই চিং মারমাকে সন্ত্রাসীরা গত শুক্রবার রাতে ছেড়ে দিয়েছে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে বগামুখ এলাকায় সন্ত্রাসীরা তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়। বান্দরবান প্রতিনিধি