একনজরে
নির্বাচনসিলেট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে জুনেদ-সুনু-জাকির পরিষদ ২২টি পদে নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী সাত্তার-সেলিম-রকিব পরিষদ অবশিষ্ট দুটি পদে জয়ী হয়। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সহসভাপতি পদে মো. ফয়জুল হক চৌধুরী, বিমলেন্দু দে, জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক পদে আবদুল হালিম ওরফে সুনু মিয়া নির্বাচিত হন। প্রসঙ্গত, জেলা প্রশাসক পদাধিকারবলে সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন। সিলেট প্রতিনিধিকমিটি গঠনযুদ্ধাপরাধীদের বিচারের দাবি গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মাযহারুল হক ফকিরকে আহ্বায়ক, মোয়াজ্জম হোসেন ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়ক ও কমর উদ্দিন সরকারকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিকার্যক্রম শুরুটাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকালে জেলা শহরের পলাশতলী সড়কে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এমআরপির কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) এম বজলুল করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এমআরপির অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল এ কে এম শফিউল মওলা, পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. সিরাজ উদ্দিন প্রমুখ। টাঙ্গাইল অফিস।নাট্যোৎসব শুরুবরিশালে আজ সোমবার থেকে আট দিনব্যাপী মেয়র নাট্যোৎসব শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন। বরিশাল অশ্বিনী কুমার হল ও শব্দাবলী স্টুডিও থিয়েটারে এ উৎসব হবে। উৎসবে প্রধান অতিথি থাকবেন ইন্টারন্যাশলান থিয়েটার ইনস্টিটিউটের চেয়ারম্যান রামেন্দু মজুমদার। অতিথি হিসেবে সাংসদ তালুকদার মো. ইউনুস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকি ও সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী উপস্থিত থাকবেন। বরিশাল অফিসআখ পুড়ে ছাইনাটোরের নর্থ বেঙ্গল চিনিকলের একটি কৃষি খামার এবং স্থানীয় কয়েকজন আখচাষির ১৩৬ বিঘা জমির আখ পুড়ে গেছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। নর্থ বেঙ্গল চিনিকল সূত্রে জানা গেছে, চিনিকলের একটি খামারের ৩৬ বিঘা জমির আখ আগুনে পুড়ে গেছে। এতে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। একই দিন লালপুরের ২১ জন চাষির শতাধিক বিঘা জমির আখ পুড়ে গেছে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নাটোর ও লালপুর প্রতিনিধিকান ধরে ওঠ-বসফরিদপুরের আলফাডাঙ্গায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এরশাদ মোল্লা (২২) নামের এক বখাটেকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফিরদৌস গত বৃহস্পতিবার বিজয় দিবসে তাঁকে এ শাস্তি দেন। পরে তাঁকে বিজয় মঞ্চে এনে কয়েক শ মানুষের সামনে কান ধরে ওঠ-বস করানো হয়। ফরিদপুর অফিস