একনজরে
গ্রেপ্তারটাঙ্গাইলের সখীপুর উপজেলায় সাজাপ্রাপ্ত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ২০০৯ সালে উপজেলার দেওবাড়ী গ্রামের আবদুস সাত্তার বাদী হয়ে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একই গ্রামের ইয়াদ আলী ও তাঁর স্ত্রী-কন্যার বিরুদ্ধে প্রতারণা মামলা করেন। বিচারক তাঁদের দুজনকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। গত রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঅগ্নিকাণ্ডকিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান-সংলগ্ন তন্বী-মুন্নী ফুড প্রোডাক্টস ফ্যাক্টরিতে গতকাল সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ফ্যাক্টরির মিক্সার মেশিন, ৫০টি বৈদ্যুতিক মোটরসহ বিভিন্ন পণ্যের কাঁচামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস স্থানীয় জনগণের সহায়তায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. ওসমান গণি জানান, বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জপিঠা উৎসবনেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিভাগের সেমিনার কক্ষে ওই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এ এম এম মাহাবুবুর রহমান ভূঁইয়া। আয়োজকেরা জানান, গ্রাম-বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধরে রাখতে এ উৎসবের আয়োজন করা হয়। এতে ময়মনসিংহ অঞ্চলের প্রায় ২০০ রকমের পিঠা প্রদর্শন করা হয়। পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতালাশ উদ্ধারটঙ্গীতে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার টঙ্গী সেতুসংলগ্ন সড়কের পাশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম জানান, লাশের মাথা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাজীপুর প্রতিনিধিস্মৃতিসৌধ উদ্বোধনচট্টগ্রামের বোয়ালখালীতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতার ৩৯ বছর পর একাত্তর সালের হানাদার ও রাজাকার বাহিনীর বোয়ালখালীর নির্যাতনকেন্দ্রে এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। গত রোববার এটি উদ্বোধন করেন চট্টগ্রাম-৭ আসনের সাংসদ মইনউদ্দিন আহমদ খান। এতে সেক্টর কমান্ডারস ফোরামের বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদ রহীম, রাজেন্দ্র প্রসাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বোয়ালাখালী (চট্টগ্রাম) প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুনোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও গ্রামের বাসিন্দা মীর মো. মুসা গত শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। স্কুলশিক্ষক মুসা বিকেলে ঘরের পাশের গাছের ডাল সরাতে গেলে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন তাঁকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত রোববার সকালে তাঁর লাশ পাবিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্থানীয় পিতাম্বরপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিকমিটি গঠনবরিশালের মুলাদী পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার আনিচুর রহমানকে আহ্বায়ক করে ৩১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। যুবদল বরিশাল উত্তর জেলা শাখার সভাপতি কবির উদ্দিন ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান সংবাদ সম্মেলন করে এ কমিটি ঘোষণা করেন। এতে ফারুক হোসেন খান, হাবিবুর রহমান, মাকসুদ খান, মিন্টু রাঢ়ী, হুমায়ুন হোসেন বেপারী ও জসিম উদ্দিন হাওলাদারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বরিশাল অফিস