একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লংমার্চজামালপুরে একটি মেডিকেল কলেজসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখার উদ্যোগে লংমার্চ শুরু হয়েছে। জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় এ লংমার্চ শুরু হয়। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি বিশ্বজিৎ দেব ও সাধারণ সম্পাদক সুমন মাহমুদের নেতৃত্বে সংগঠনের ৪০ জন সদস্য এ লংমার্চে অংশ নিয়েছেন। বিশ্বজিৎ দেব জানান, লংমার্চটি জেলার সব উপজেলা প্রদক্ষিণ শেষে কাল ২৩ ডিসেম্বর সদর উপজেলার নরুন্দী ইউনিয়নে গিয়ে শেষ হবে। জামালপুর প্রতিনিধিসমাবেশহবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই দিনব্যাপী তৃতীয় উপজেলা স্কাউটস সমাবেশ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলার ডিএনআই উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে করাঙ্গী স্কাউটপল্লিতে এ সমাবেশের উদ্বোধন করেন স্কাউটস বাহুবল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং জেলা স্কাউটসের সম্পাদক কাজী কামাল উদ্দিন। সভা পরিচালনা করেন জেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক প্রমথ সরকার। বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি বাঘের সঙ্গে লড়াইসাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনিমুখো গ্রামের জেলে ইমান আলী শেখ (৪৫) বাঘের সঙ্গে ২০ মিনিট লড়াই করে সুন্দরবন থেকে বাড়ি ফিরে এসেছেন। গ্রামের আবুল হোসেন ও রবিউল ইসলাম জানান, তাঁরা তিনজন রোববার দুপুরে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। কাঁকড়া ধরতে ধরতে এক পর্যায়ে তাঁরা পশ্চিম সুন্দরবনের কাঠেরশ্বর এলাকার কালির খালে পৌঁছালে দুপর দুইটার দিকে একটি বাঘ আকস্মিক ইমান আলী শেখের ওপর ঝাঁপিয়ে পড়ে। তিনি নৌকার বৈঠা ও দা দিয়ে বাঘটিকে প্রতিরোধের চেষ্টা করেন। এভাবে ২০ মিনিট লড়াই চলার পর বাঘটি বনের ভেতর চলে যায়। তবে হামলায় ইমান আলী শেখের দুই হাত ও ঘাড় মারাত্মক আহত হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরারাবার উদ্ধারচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ও তাঁরাখো রাবার বাগান থেকে পাচারকালে ১৩ টন রাবার উদ্ধার করা হয়েছে। এগুলোর মূল্য প্রায় ৩০ লাখ টাকা। বিডিআর সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ভূজপুর থানার সিংহরিয়া গ্রামের মাস্টারপাড়া এবং হাছনাবাদ গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত দুটি পুকুরের পাড় থেকে এই রাবার আটক করা হয়। অভিযানে রামগড় বিডিআর ক্যাম্পের সিও (কমান্ডিং অফিসার) মো. আবদুল গোফরান ও হেঁয়াকো ক্যাম্পের কমান্ডার মো. হাবীব বাহার নেতৃত্ব দেন। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি