একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুশপুত্তলিকা দাহবিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি ও সব যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা শাখা গত মঙ্গলবার বিকেলে এসব কর্মসূচির আয়োজন করে। মিছিলের পরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের কমান্ডার জীতেন্দ্র নাথ রায়। এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন, মোস্তাক আলম, বদর উদ্দীন প্রমুখ বক্তব্য দেন। শেষে তাঁরা সালাউদ্দিন কাদের চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে। ঠাকুরগাঁও প্রতিনিধিপ্রাণ গেল কবুতরেরনাটোরের গুরুদাসপুর পৌরসভার বামনকোলা মহল্লায় গত মঙ্গলবার সন্ধ্যায় একটি চালকলে অগ্নিকাণ্ডে ১৬ লাখ টাকার ধান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ভাই ভাই বয়লার অ্যান্ড রাইস মিল নামের চালকলে থাকা ৬০টি কবুতরও পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে কয়েক জন আহত হয়েছে। দমকল বাহিনীর সদস্যরা এক ঘণ্টা পর এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে চালকলের মালিক গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিবাল্যবিবাহ ঠেকাতে...জয়পুরহাটের আক্কেলপুরে বাল্যবিবাহ ঠেকাতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিবারপরিকল্পনা-সম্পর্কিত কমিটির সদস্যরা ব্যক্তিগতভাবে এই পুরস্কার দেবেন। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত ওই কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানার সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠকে বাল্যবিবাহ ঠেকাতে উপজেলা পরিষদের ও উপজেলা প্রশাসনের মুঠোফোনের নম্বর দিয়ে গ্রামাঞ্চলে মাইকিং করা হবে বলে জানানো হয়। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিজিনের বাদশা গ্রেপ্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজারের একটি দোকান থেকে সোমবার বিদেশি পিস্তলসহ তারাজুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারাজুল উপজেলার সাপগাছী হাতিয়াদহ গ্রামের হাফিজার রহমানের ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম দাবি করেন, তারাজুল দীর্ঘদিন ধরে ‘জিনের বাদশা’ সেজে গুপ্তধন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে লোকজনের কাছ থেকে টাকা আদায় করে আসছিল। বর্তমানে সে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণের কাজে যুক্ত হয়। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি