একনজরে
পুনর্মিলনীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার ১৭তম ব্যাচের প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন ওই ব্যাচের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির প্রধান অতিথি হিসেবে ক্যাফেটেরিয়া চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গ্রেপ্তারগাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে চার কেজি গাঁজাসহ শাহরিয়ার কবির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শাহরিয়ার গতকাল বৃহস্পতিবার সকালে মৌচাক চা-বাগান সড়কের উপজেলার ভান্নারা এলাকার দাইয়ু বাংলাদেশ নামের একটি কারখানার পাশে গাঁজা বিক্রি করছিল। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মামলা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিচালক খুননাটোরের সদর উপজেলায় জাকির হোসেন (৫২) নামে এক চালককে হত্যা করে একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করা হয়েছে। একদল দুর্বৃত্ত গত বুধবার রাতে জাকিরকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার মীর্জাপুর-মোল্লাপাড়া সড়কের মীর্জাপুর সেতুর পাশের আখখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে। নিহত জাকির হোসেন সদর উপজেলার রুঘুনাথপুর আমহাটি গ্রামের আবদুল কাদেরের ছেলে। এ খবর লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছিল। নাটোর প্রতিনিধি তিনজনের কারাদণ্ডগাঁজা সেবনের দায়ে বুধবার রাতে বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। তিনি এ রায় দেন। দণ্ড পাওয়া তিনজন হচ্ছেন সদর উপজেলার দেওয়ানবাটি গ্রামের শেখ ইখতিয়ার রহমান (৩০), সিংড়াই গ্রামের রিপন হাওলাদার (২৫) এবং বাগেরহাট শহরের দশানী এলাকার পিন্টু কুমার হালদার (৩০)। তাঁদের শহরসংলগ্ন কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই খানকা শরিফ এলাকা থেকে আটক করে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট প্রতিনিধি কম্বল বিতরণকুড়িগ্রামের উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজের মাঠে গতকাল বৃহস্পতিবার ভিজিডি ইউপি প্রোগ্রামের ৪০০ উপকারভোগীর মধ্যে নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এসব বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক হাবিবুর রহমান। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, নারী সাংসদ বেগম আহমেদ নাজনীন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি