একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলন উদ্বোধনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনের দুই দিনব্যাপী অনুষ্ঠান গতকাল শুক্রবার উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক মুহম্মদ নূরুল্লাহ। অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য আতফুল হাই শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ ডব্লিউ এম আবদুল হক, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি চিত্তরঞ্জন মিশ্র, অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আবুল কাশেম প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিআদালতের অভিযানভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার ভেজাল ও পচা-বাসি খাবার বিক্রি করার দায়ে সিরাজগঞ্জে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহেলী লায়লা এ অভিযানের নেতৃত্ব দেন। আদালত জেলার সলঙ্গা থানার নলকা বাজারের নিউ অলি অ্যান্ড শাহজালাল হোটেলকে ১০ হাজার, নিউ আদর্শ রেস্টুরেন্টকে চার হাজার, আনসারের ফলের দোকানকে ৫০০ এবং রাকিব স্টোরকে ৫০০ টাকা জরিমানা করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জভূমিহীনদের সহায়তা...গাইবান্ধায় ভূমিহীনদের সহায়তায় এগিয়ে এসেছে আরডিআরএস ইউনিয়ন ফেডারেশন। গত এক বছরে ফেডারেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহায়তায় ছয় উপজেলায় ৭৭১টি পরিবারকে ৭৭১ একর খাসজমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু খাসজমি বরাদ্দ পাওয়ার পরও কতিপয় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও কানুনগোর দুর্নীতির কারণে ভূমিহীনেরা জমির দখল পান না। ভূমিহীনদের এসব সমস্যার সমাধান করার বিষয় নিয়ে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান। গাইবান্ধা প্রতিনিধি