একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুকুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের মৃত আবু তাহেরের ছেলে রাশেদুল ইসলাম (১৮) গত শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি নোয়াখালী কৃষি ডিল্পোমা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। শুক্রবার রাত ১১টায় টেলিভিশনের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে তিনি মারা যান। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) মো. জাহেদুল ইসলাম বলেন, এ ব্যাপারে দেবীদ্বার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি টাকা ও স্বর্ণালংকার লুট নারায়ণগঞ্জে বাড়িওয়ালার পরিবারের সদস্যদের পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কারসহ সাড়ে ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ভাড়াটিয়া। গত শুক্রবার রাতে শহরের গোগনগর ডিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় বাড়িওয়ালার স্ত্রী সেলিনা বেগম (৪০), মেয়ে রিয়া (১১) ও অনিতা (৫) এবং ছেলে রনিকে (১৩) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি