একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটাকে জরিমানাপরিবেশ আইন অমান্য করে ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে পরিবেশ অধিদপ্তর বরিশালের নলছিটি উপজেলার দুটি ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে। গত শনিবার পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ মুনীর চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুটি ইটভাটা থেকে ১৮ মেট্রিক টন জ্বালানি কাঠ জব্দ করা হয়। যে দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে, সেগুলো হচ্ছে নলছিটি উপজেলার সন্ধ্যা নদীর তীরের মেসার্স এম এম বি এবং এম অ্যান্ড আর। বরিশাল অফিসজবাই করে হত্যাসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বৃআঙ্গারু গ্রামের হাফিজুল ইসলামকে (৩০) জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল রোববার সকালে ওই গ্রামের কবরস্থানের পাশের মাষকলাইয়ের খেত থেকে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। গত শনিবার রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা শ্বশুরবাড়ি বনগ্রাম থেকে নিজ বাড়িতে ফেরার পথে তাঁকে হত্যা করে। এ ঘটনায় শাহজাদপুর থানায় হত্যা মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জকমিটি গঠনবাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির চাঁদপুর জেলা কার্যকরী কমিটি গত শনিবার গঠন করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে ৩১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। এতে আবদুল হালিম মিয়া সভাপতি (চাঁদপুর সদর), আবদুর রশিদ মিয়া সিনিয়র সহসভাপতি, মো. আহসান হাবীব মজুমদার সাধারণ সম্পাদক (হাজীগঞ্জ) ও মো. বিল্লাল হোসেনকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। বিজ্ঞপ্তি।