একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি ৪১০ জনের জন্য একটিআমতলী উপজেলার এক লাখ ২৩ হাজার দরিদ্র মানুষের মধ্যে ৩০০টি কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এসব কম্বল পাওয়া গেছে বলে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহাঙ্গির আলম জানান। উপজেলা ত্রাণ দপ্তর সূত্র জানায়, উপজেলার প্রতি ৪১০ জন দরিদ্র মানুষের জন্য এবার একটি করে কম্বল পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মশিউর রহমান জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫টি করে কম্বল দেওয়া হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধিবোমা বিস্ফোরণচুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি ঈদগাহের কাছে গত রোববার একদল সন্ত্রাসী একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ হতাহত না হলেও টহলরত পুলিশ পাঁচটি তাজা বোমা ও একটি চাপাতিসহ রাকিব হোসেন (৩০) নামের একজনকে আটক করেছে। আটক হওয়া যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের ঈমান আলীর ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, এলাকায় ভীতি ছড়াতে সন্ত্রাসীরা ওই বিস্ফোরণ ঘটায়। চুয়াডাঙ্গা প্রতিনিধিশ্রমিকের মৃত্যুনওগাঁর ধামুরহাট উপজেলায় একটি ইটভাটায় গত শনিবার মোন্নাফ আলী (৪০) নামের এক শ্রমিক মাটিচাপা পড়ে মারা গেছেন। নিহত ব্যক্তির বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদীঘি গ্রামে। ধামুরহাট থানা সূত্র জানায়, উপজেলার আলমপুর ইউনিয়নের সাকাহাটি গ্রামের ওই ইটভাটায় মোন্নাফসহ আরও কয়েকজন শ্রমিক কাজ করার সময় ঘটনাস্থলে স্তূপ করে রাখা মাটি তাদের ওপর ধসে পড়ে। এ সময় মোন্নাফ মারা যান। ইটভাটার শ্রমিক সরদার আবদুল আজিজ জানান, অসাবধানতাবশত মাটি কাটার একপর্যায়ে সেখানে সুরঙ্গ তৈরি হওয়ায় ওই মাটিধস হয়। নওগাঁ প্রতিনিধিজন্ম উৎসব পালিতবিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল সোমবার শেরপুরে মাতা সারদা দেবীর ১৫৮তম জন্ম উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সারদা সংঘ, শেরপুরের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির প্রাঙ্গণে সংঘের সভাপতি সঞ্চিতা হোড় দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক রুনু রায় চৌধুরী, কমল চক্রবর্ত্তী প্রমুখ। এর আগে গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দিরে স্থাপিত সারদা দেবীর চরণে ভক্তরা পুষ্পার্ঘ্য নিবেদন ও বিশেষ পূজা অর্চনা করেন। পড়ে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শেরপুর প্রতিনিধি