একনজরে
আদালতের অভিযানবাসি ও পচা খাবার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত গত সোমবার ফেনী শহরের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। এ অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম। এ সময় তিনি ফেনী শহরের পাঠানবাড়ী সড়কের গ্রামীণ ফুডকে ১৫ হাজার ও শান্তি কোম্পানি সড়কের গ্রিন ফুডকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনীপানিতে পড়ে মৃত্যুঝালকাঠিতে গতকাল মঙ্গলবার পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। ঝালকাঠি সদর উপজেলার চামটা গ্রামের মাসুদ তালুকদারের ছেলে সিফাত (৭) একই গ্রামের মামাবাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে সকালে মারা যায়। একই দিন দুপুরে সদর উপজেলার নথুল্লাবাদ গ্রামের মো. মোস্তফার মেয়ে মণি (৯) বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। ঝালকাঠি প্রতিনিধিসমাবেশ চলছে‘অন্ধকারে আলো ছড়াই’ প্রতিপাদ্য সামনে রেখে গত সোমবার থেকে বগুড়ার দুপচাঁচিয়ায় তিন দিনব্যাপী উপজেলা স্কাউটস সমাবেশ শুরু হয়েছে। দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া নাজিম। এতে ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটস দল অংশ নিয়েছে। স্কাউটস দলের সদস্যদের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য, প্রতিজ্ঞা আইন, অনুমান ও দূরত্ব, সমাজ সচেতনতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি