একনজরে
মেলা শুরু আগামীকালবাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের ২০তম মৃত্যুবার্ষিকী স্মরণে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা কাল শুক্রবার শুরু হচ্ছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরের টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি এ মেলার আয়োজন করেছে। মেলার উদ্বোধন করবেন টংক আন্দোলনের নেতা কুমুদিনী হাজং। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিকম্বল বিতরণময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থদের মধ্যে গত মঙ্গলবার ২৩০টি কম্বল বিতরণ করেছেন স্থানীয় সাংসদ এম এ ছাত্তার। উপজেলার বড়হিত, উচাখিলা, হারুয়া, ঝাটিয়া ও উপজেলা সদরে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হেকিম। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিজরিমানাফরিদপুর সদরের কানাইপুর বাজারের গমের আড়তদার সাইদুর রহমান (৩৭) পচা গম বিক্রি করছিলেন। ভ্রাম্যমাণ আদালত তাঁকে হাতেনাতে ধরে ২৫ হাজার টাকা জরিমানা করেন। বাজারের বিসমিল্লাহ বেকারির মালিক আলাউদ্দীন শেখ (৩২) নিজেই বানিয়ে নিয়েছিলেন বিএসটিআইয়ের সিল। তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না থাকায় বেকারির মালিক ওহাব শেখ (৪০), রহমান অয়েল মিলের আনোয়ার হোসেন (৩০) ও এসডি অয়েল মিলের আবু সাঈদ বিশ্বাসকে (৩৪) জরিমানা করা হয় ৩৫ হাজার টাকা। গত মঙ্গলবার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। ফরিদপুর অফিস