একনজরে
বখাটের কারাদণ্ডনবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী গত বুধবার এ আদেশ দেন। দণ্ড পাওয়া ওই বখাটের নাম মোহাম্মদ আবচার (২৫)। তিনি একই উপজেলার উত্তর জোয়ারা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। গতকাল শুক্রবার সকালে আবচারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিক্ষোভ প্রকাশ মন্দিরের কার্যক্রম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে চাঁদপুরে বিশেষ সাধারণ সভা করেছে হিন্দু সমপ্রদায়ের লোকজন। গতকাল শুক্রবার বিকেলে শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ওই সভা হয়। সভায় শতাধিক বছরের পুরোনো কালীবাড়ি মন্দিরের ভবন নির্মাণকাজ নিয়ে একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে জেলা হিন্দু সমপ্রদায়ের বিভিন্ন মন্দির কমিটির নেতারা তাতে ক্ষোভ প্রকাশ করেন। কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি বিজন প্রসাদ মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরেশচন্দ্র সাহা, নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সুভাষচন্দ্র রায় সমীরণ ঘোষ প্রমুখ। চাঁদপুর প্রতিনিধি