একনজরে
নতুন কমিটিশেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এম এ হাকাম হীরা (যুগান্তর) সভাপতি ও গোপাল চন্দ্র সরকার (সংবাদ) সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। লাল মোহাম্মদ (সহসভাপতি), মঞ্জুরুল আহসান (যুগ্ম সাধারণ সম্পাদক), জাহাঙ্গীর আলম (অর্থ সম্পাদক), বিপ্লব দে (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), আমিরুল ইসলাম (প্রচার ও প্রকাশনা সম্পাদক), আজিজুর রহমান (দপ্তর সম্পাদক) এবং আবদুল মান্নান সোহেল, আল হেলাল ও সাইফুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিযুবক আটকর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা গত শুক্রবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার থেকে এক যুবককে আটক করেছেন। তাঁর নাম হাবিবুর রহমান (২২)। তাঁর কাছ থেকে একটি অত্যাধুনিক রিভলবার জব্দ করা হয়েছে। জামালপুর র্যাবের সহকারী পরিচালক কামাল হোসেন জানান, আটক হাবিবুর অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জামালপুর প্রতিনিধিকৃষক নিহতকুষ্টিয়ায় জমিজমাসংক্রান্ত বিরোধে শাজাহান আলী (৫২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী শরিকেরা। গত শুক্রবার সকালে কুষ্টিয়া শহরতলীর শিমুলিয়া মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কয়েক দিন আগে থেকে জমি নিয়ে শরিক জলিল মণ্ডলের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার আগেই নিজ ভাগের জমিতে চাষ দিচ্ছিল শাজাহান। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ তাঁর ওপর হামলা চালায়। গুরুতর আহত শাজাহানকে স্থানীয় ব্যক্তিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া অফিসযুবক আটকর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা গত শুক্রবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার থেকে এক যুবককে আটক করেছেন। তাঁর নাম হাবিবুর রহমান (২২)। তাঁর কাছ থেকে একটি অত্যাধুনিক রিভলবার জব্দ করা হয়েছে। জামালপুর র্যাবের সহকারী পরিচালক কামাল হোসেন জানান, আটক হাবিবুর অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জামালপুর প্রতিনিধিপ্রতিবাদে মানববন্ধনপটুয়াখালীর কলাপাড়ায় আদিবাসী রাখাইন যুবক মংচোওয়েনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলা রাখাইন সমাজকল্যাণ সংস্থা (রাসস) উদ্যোগে শহরের কলেজ রোডে কর্মসূচিটি পালিত হয়। গত ২১ ডিসেম্বর স্থানীয় শাহাবুদ্দিন খন্দকারের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী মংচোওয়েনের ওপর হামলা চালায়। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি