একনজরে
৪২৩ জনে একটি!রংপুরের পীরগাছা উপজেলার এক লাখ ৬৫ হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য ৩৯০টি কম্বল বরাদ্দ করা হয়েছে। এতে উপজেলার প্রতি ৪২৩ জন হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য এবার একটি করে কম্বল পাওয়া গেছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এসব কম্বল পাওয়া গেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম জানান। চাহিদার তুলনায় কম্বল অপ্রতুল হওয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা কম্বল বিতরণ নিয়ে বিপাকে পড়েছেন। পীরগাছা (রংপুর) প্রতিনিধিট্রলার লুটফেনীর সোনাগাজীর আবদুল্লার চরের কাছে নদীতে মাছ ধরতে গিয়ে জলদস্যু আফসার বাহিনীর সদস্যদের হামলায় পাঁচ জেলে আহত হয়েছেন। গত শনিবার এ ঘটনা ঘটে। এ সময় জলদস্যুরা তাঁদের মাছ ধরার ট্রলার, জাল ও মাছ লুট করে নিয়ে যায়। আহত জেলেদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছিনতাই হওয়া ট্রলার, জাল ও মাছের আনুমানিক মূল্য এক লাখ ৫০ হাজার টাকা। নিজস্ব প্রতিবেদক, ফেনী