একনজরে
ছিনতাইকারী গ্রেপ্তারকুষ্টিয়ার মিরপুর উপজেলায় মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় জিয়ারুল ইসলাম (২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে সাতটায় উপজেলার বরবাড়িয়ায় তামালতলা সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার আবুরি গ্রামের আজিজুল ইসলাম ওই সময় মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে চার-পাঁচজন তাঁর গতি রোধ করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ সময় জিয়ারুলকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। কুষ্টিয়া অফিসট্রাকে ডাকাতিকুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালামুড়িয়া এলাকায় গত সোমবার ভোররাতে মাছভর্তি একটি ট্রাকে ডাকাতি হয়েছে। সড়কে গাছ ফেলে ১২-১৪ জন ডাকাত ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ কুটিবাজার আড়ত থেকে ছিনতাই হওয়া ট্রাকসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। তারা হচ্ছে কসবা উপজেলার মাইজখার গ্রামের হুমায়ুন মিয়া ও গোলাম সারোয়ার। এ ঘটনায় মাছ ব্যবসায়ী জাহের মিয়া কসবা থানায় ডাকাতির মামলা করেছেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি