একনজরে
লাশ উত্তোলনতানোরে মৃত্যুর ২১ দিন পর গত মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুর রহমানের উপস্থিতিতে কবর থেকে গৃহবধূ সুফিয়া বিবির (৪৫) লাশ তোলা হয়েছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর উত্তরপাড়ার কবরস্থান থেকে লাশ উত্তোলনের সময় তানোর থানার ওসি আজিজুল হক সরকার ও মুণ্ডুমালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান উপস্থিত ছিলেন। গত ১২ নভেম্বর তানোর উপজেলার কচুয়া গ্রামের বাক্কার আলীর উঠানে এক গ্রাম্য সালিসে গৃহবধূ সুফিয়াকে ৪০ ঘা দোররা মারা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ডিসেম্বর তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ১২০০ মুরগির মৃত্যুপার্বতীপুর উপজেলার জমিরেরহাট তকেয়াপাড়া গ্রামের এনা পোলট্রি খামারে গত সোমবার রাতে এক হাজার ২০০ ব্রয়লার মুরগি মারা গেছে। উপজেলা পশুসম্পদ কর্মকর্তা আম্বার আলী তালুকদার জানান, সোমবার সকালে তিনি ওই খামারে গিয়ে কিছু মৃত ও অসুস্থ মুরগি দেখেছেন। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড শীত ও অপুষ্টির কারণে এ অবস্থা হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়। খামারের মালিক আবদুল লতিফ জানান, খামারে দুই হাজার মুরগি ছিল। প্রতিটির ওজন প্রায় ৮০০ গ্রাম। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি