একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাগল বিতরণপটুয়াখালীর কলাপাড়ায় খাদ্যনিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ৪ জানুয়ারি দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অ্যাকশন কন্ট্রোলা ফেইমের (এসিএফ) অর্থায়নে ও বেসরকারি সংস্থা সংগ্রামের বাস্তবায়নে ছাগল বিতরণ কর্মসূচির সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিএফের হেড অব বেইজ খন্দকার শফিকুর রহমান। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি সাক্ষাৎকার ৯ জানুয়ারিরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে বিজ্ঞান অনুষদের আওতায় সি-১ ইউনিটের মেধাতালিকায় ১০১৬ থেকে ২৪৯৬তম স্থান অধিকারীদের সাক্ষাৎকার ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য নির্বাচিতদের তালিকাসহ এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd ও বিজ্ঞান অনুষদের অফিস থেকে জানা যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিহায় আচরণবিধি!