একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেগুন কাঠ উদ্ধারচট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের সওদাগরপাড়া গ্রামের পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় ছয় লাখ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার পুলিশ ৫ জানুয়ারি রাত ১২টায় অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মোর্শেদ পিপিএম বলেন, উদ্ধার করা কাঠের পরিমাণ প্রায় ৩৮০ ঘনফুট। যার মূল্য প্রায় ছয় লাখ টাকারও বেশি। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিজাতীয় পর্যায়ে সেরাপটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শতভাগ ভর্তি নিশ্চিত ও ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমানোর ক্ষেত্রে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) গত ২৭ ডিসেম্বর মো. ফসিউল্লাহর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা পদক ২০১০ বিতরণ করবেন। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিচক্ষুশিবিরসিলেটের বালাগঞ্জে গতকাল শুক্রবার দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী মো. কাজাদ মিয়ার অর্থায়নে উপজেলার চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ওই চক্ষুশিবিরের আয়োজন করা হয়। এতে বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন। চক্ষুশিবিরে ২৫০ জন দরিদ্র রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এ সময় ২৫ জনকে চোখে অস্ত্রোপচার করার জন্য বাছাই করা হয়। বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি