একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা সদস্য গ্রেপ্তারপঞ্চগড়ের আটোয়ারীতে হিজবুত তওহিদ দলের চার মহিলা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় আটোয়ারীর ছোটদাপ গ্রামে হিজবুত তওহিদ দলের বিভিন্ন প্রকার বই ও লিফলেট বিলির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। রাতে তাঁদের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠান। তাঁরা হলেন মমতাজ বেগম (৪০), মমতাসিনা (২৫), ফিরোজা বেগম (২৮) ও মেহনাব বেগম (২১)। পঞ্চগড় প্রতিনিধিনোট-গাইড উদ্ধারগাইবান্ধা শহরের নিউমার্কেটের তিনটি বইয়ের দোকান থেকে গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ নোট ও গাইড বই উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। পুলিশ জানায়, আধুনিক, শহিদিয়া ও ছাত্রবন্ধু লাইব্রেরি থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীর এসব নোট ও গাইড বই উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ সময় লাইব্রেরি মালিকদের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা আদায় এবং বইয়ের দুটি গোডাউন সিলগালা করা হয়। গাইবান্ধা প্রতিনিধি