একনজরে
হেরোইনসহ দুজন গ্রেপ্তারর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা গত শনিবার রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিসহস্র গ্রাম থেকে প্রায় ২০ গ্রাম হেরোইনসহ মো. সামসু মিয়া ও মোছা. মোর্শেদা বেগমকে গ্রেপ্তার করেছেন। র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার কাওসার মাহমুদ বলেন, রাত সাতটার দিকে রাজনগরের হাজি ছালামত স্মৃতি উচ্চবিদ্যালয়ের বারান্দা থেকে হেরোইন বিক্রির সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় হেরোইনের ব্যবসা করত। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিকর্মশালাজামালপুরের সরিষাবাড়ীতে গতকাল রোববার উপজেলা মাতৃভাউচার স্কিমের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাতৃভাউচার স্কিমের সভাপতি মুহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ওই কর্মশালায় উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত ওই কর্মশালায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা এম এ ওয়াহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুস সাত্তার তরফদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিজরিমানাবগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদকে ১২ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দাখিল না করার দায়ে গতকাল রোববার বগুড়ার বিশেষ জজ মো. আবদুল মতিন এ রায় দেন। তাঁর কাছে দুদক থেকে সম্পদের হিসাব চেয়ে ২০০৯ সালের ২৮ জুন নোটিশ পাঠানো হয়। সম্পদ বিবরণী দাখিল না করায় দুদক বগুড়া কার্যালয়ের তৎকালীন উপপরিচালক মো. আবদুল বাছেত ১৯ আগস্ট তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়াট্রেনের যাত্রাবিরতিকপোতাক্ষ, মধুমতি ও চিত্রা নামে তিনটি আন্তনগর ট্রেন কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করবে। রাজশাহী থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী মধুমতি ট্রেনটি আজ সোমবার সকাল নয়টা ২২ মিনিটে মিরপুর স্টেশনে যাত্রাবিরতি করবে। এভাবে অন্য দুটি ট্রেন পর্যায়ক্রমে এ স্টেশনে থামবে। গত ৭ জনুয়ারি রেলওয়ের রাজশাহীর সিওপিএস/ওয়েস্ট আবদুল আউয়াল ভুঁইয়া স্বাক্ষরিত বার্তা সূত্রে জানা গেছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে সোমবার থেকে আগামী তিন মাস পরীক্ষামূলকভাবে ট্রেন তিনটি এখানে যাত্রাবিরতি করবে। কুষ্টিয়া অফিস