একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের কারাদণ্ডকেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় শাওন (১৯) ও শফিউল কাদের (১৯) নামের দুই বখাটেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) শাহিনা খাতুনের নেতৃত্বে তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসে এ রায় দেন। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিইটভাটাকে জরিমানাফরিদপুর সদর উপজেলা ও সদরপুরে দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ইটভাটা ও একটি বেকারিকে ৫৭ হাজার টাকা জরিমানা করেন। গত রোববার সকালে এ অভিযান দুটি চালানো হয়। ফরিদপুর অফিসমানববন্ধনযুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা গতকাল সোমবার সকালে মানববন্ধন করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, উপাচার্য মো. মোজাফফর হোসেনসহ সব শিক্ষক ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান মানববন্ধনে অংশ নেন। পাবনা অফিস